1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল অনুষ্ঠানে” বিএনপি’র মনোনীত তিন প্রার্থী।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল অনুষ্ঠানে” বিএনপি’র মনোনীত তিন প্রার্থী।

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর মিরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল ২০২৫।
রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় মিরপুর-১ এর শহীদ নিউটন কমিউনিটি সেন্টার (৮নং ওয়ার্ড), রাইনখোলা, চিড়িয়াখানা রোডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা -১৬ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা -১৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও মায়ের ডাক সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দ্য এক্সাম্পল পত্রিকার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্য, সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের অবদান বিষয়ে গুরুত্বারোপ করেন।

এসময় মিরপুর প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।
তিনি বলেন, “আওয়ামী শাসনামলে সাংবাদিক সমাজকে দলীয়করণ করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের মূল পরিচয় হওয়া উচিত নিরপেক্ষতা। আমি মিরপুর প্রেসক্লাবসহ দেশের সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই—আপনারা নিরপেক্ষ থাকুন, আপনারা বিএনপি হবেন না”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট