1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

দুমকী উপজেলায়, পিরতলা বাজারে, সিন্ডিকেটের কবলে মাছ-সবজি বাজার, ক্রেতাদের নাভিশ্বাস।।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

দুমকী উপজেলায়, পিরতলা বাজারে, সিন্ডিকেটের কবলে মাছ-সবজি বাজার, ক্রেতাদের নাভিশ্বাস।।

জাকির হোসেন হাওলাদার।
দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মাছ ও তরকারির বাজার এখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এতে ক্রেতাসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। পার্শ্ববর্তী মৌকরণ, বগা ও কলসকাঠি বাজারের তুলনায় দুমকির পীরতলা, ও সিনেমা হল বাজারে নিত্যপণ্য ২০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন।এতে নিম্নআয়ের মানুষের বাজার খরচ বেড়ে যাচ্ছে। আশপাশের বাজারগুলোতে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি হলেও দুমকিতে তা নিয়ন্ত্রণের বাইরে।সরেজমিনে ঘুরে দেখা গেছে, আলু, পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি এবং স্থানীয় নদীর মাছ স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।এ প্রতিনিধি কে ক্রেতারা জানান, অন্য বাজারে যেতে সময় ও অতিরিক্ত ভাড়া লাগে, তাই বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে। তরকারী ব্যবসায়ী হুমায়ূন বলেন, ‘পাইকারি বাজারেই দাম বেশি আসছে, আর পরিবহন খরচও বেড়েছে।’ তবে ক্রেতাদের দাবি, পাইকারি বাজার স্থিতিশীল থাকলেও দুমকিতে সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হচ্ছে।স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ সম্ভব নয়। তা না হলে নিত্যপণ্যের দাম আরও অস্থিতিশীল হয়ে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে কেনার সুযোগ থেকে বঞ্চিত হবেন। পীরতলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন খান স্বীকার করে বলেন, ‘সিন্ডিকেটের বিষয়টি সত্য।
সমিতির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেক ব্যবসায়ী ন্যায্যমূল্যে বিক্রি না করে বেশি দাম নিচ্ছে। শিগগিরই বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হবে।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ‘বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ ইচ্ছাকৃতভাবে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট