1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

দুমকি উপজেলায়,রাজাখালীতে, মুদি দোকানে চুরি: আটক চোরকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার চেষ্টা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

দুমকি উপজেলায়,রাজাখালীতে, মুদি দোকানে চুরি: আটক চোরকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার চেষ্টা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, এক মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে জনতার হাতে আটক রমজান মল্লিক (১৫) নামের এক কিশোর চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তাকে ছাড়িয়ে নিতে সদ্য বহিষ্কৃত উপজেলা ছাত্রদল আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার তার

অনুসারীদের নিয়ে চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে ঢুকে নগদ টাকা চুরি করার সময় স্থানীয়রা রমজানকে হাতেনাতে ধরে ফেলে। এসময় তার সহযোগী সাকিব (১৬) পালিয়ে যায়। আটক রমজান মল্লিকের বাড়ি পার্শ্ববর্তী রাজাখালী গ্রামে। তার বাবার নাম হোসেন মল্লিক।
স্থানীয়রা জানান, রমজান দোকান থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়। পরে খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক কিশোরকে হেফাজতে নেয়।এসময় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক গোলাম সরোয়ার তার শতাধিক অনুসারী নিয়ে এসে আটক চোরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। এসময় উপস্থিত সংবাদকর্মীদের গালিগালাজ করে নানা হুমকি দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দোকান মালিক জলিল সিকদার ও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক যুবককে থানায় নিয়ে যায়।দোকান মালিক জলিল সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দোকানে প্রায়ই চুরি হয়। আজ হাতেনাতে চোর ধরার পরেও আইনি পদক্ষেপ নিতে ছাত্রদল নেতা সরোয়ার দলবল নিয়ে বাধা দিয়েছে। এমনকি মালামাল লুট করারও হুমকি দিয়েছে।”
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদেরও চিহ্নিত করা হচ্ছে।
এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়ে বলেন, চুরির ঘটনা বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের রক্ষা করার অপচেষ্টা চলছে, যা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট