1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

তাড়াইলে জামাতের জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

তাড়াইলে জামাতের জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টা ১০ মিনিটে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর বাজারসহ প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে সমাবেশে মিলিত হয় দলের নেতাকর্মীরা।

উক্ত, সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকার ইবনে সিনা হাসপাতালের কার্ডিওলজিস্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব) জেহাদ খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে,এবং আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করতে হবে,পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।

এসময় তাড়াইল উপজেলার জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট