1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আলীর কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আলীর কর্মীসভা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষে মধুপুর উপজেলার নয়াপাড়াতে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়। মধুপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার রাত দশটায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সন্ধা হতেই উক্ত কর্মী সভায় যোগ দেওয়ার লক্ষে পৌর শহরের ৫ নং ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা নয়াপাড়া মাঠে সমবেত হতে থাকে। রাতের মধ্যেই কর্মী সভাটি জনসভায় রুপান্তরিত হয়।

উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী।
পৌর বিএনপির সদস্য শাহীন আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র আহবায়ক মো. মোশারফ হোসেন সরকার মনি’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সরকার, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিনজুর রহমান নান্নু। এসময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা মাসুম , উপজেলা মহিলা দলের সভানেত্রী হামিদা বেগম,পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া আকন্দ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এস এম শ্রাবণ হাবিব রুবেল, ৫ নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো হারুন অর রশিদ আকন্দ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট