1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

দুমকির মুরাদিয়ায়, জুয়ার আসরে সংঘর্ষ, শ্রমিকদল নেতা আটক।।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

দুমকির মুরাদিয়ায়, জুয়ার আসরে সংঘর্ষ, শ্রমিকদল নেতা আটক।।

জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী প্রতিনিধি :

 

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জুয়েলের বাড়িতে।
স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে নিয়মিতভাবে জুয়ার আসর বসত। মঙ্গলবার রাতে দেলোয়ার সেখানে গিয়ে পাঁচশ টাকা বখরা দাবি করলে জুয়েল পক্ষের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে
এলে জুয়েলের অনুসারীরা দেলোয়ারকে আটক করে পুলিশে খবর দেন। জুয়েল অভিযোগ করেন, দেলোয়ার দা হাতে নিয়ে খুনের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়েছিল। তবে দেলোয়ারের পরিবারের দাবি, প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে শব্দ শুনে তিনি ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক মাসুদ প্যাদা ঘটনাস্থলে পৌছান। এরপর পুলিশ গিয়ে দেলোয়ারকে থানায় নিয়ে যায়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো, জাকির হোসেন বলেন, “রাতের ডিউটিরত কর্মকর্তা ঘটনাস্থল থেকে দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনেন। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তার পরিবারের কেউ থানায় এলে তাকে ছেড়ে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট