1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

ছিনতাইকারী সন্দেহে পটুয়াখালী ভার্সিটির সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক।।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ছিনতাইকারী সন্দেহে পটুয়াখালী ভার্সিটির সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক।।

জাকির হোসেন হাওলাদার
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে ফার্মগেট এলাকা থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর(বুধবার) রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেটের সামনে এই ঘটনা ঘটে।
বুধবার দুপুর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে সেসব এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৪৪ জন নেতাকর্মীকে আটক করে। এসময় চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র নিয়ে দৌড়ে পালিয়ে যাবার কালে পুলিশের হাতে আটক হন পবিপ্রবি সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর। এসময় পুলিশ সাংবাদিকদের জানায়, দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ছিনতাইকারী সন্দেহে ব্যাগসহ আটক করে। আটকের পর তল্লাশি করলে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এসময় পুলিশকে আরও বলতে শোনা যায়, উদ্ধারকৃত অস্ত্রটিট্র‍্যাডিশনাল(গতানুগতিক) কোনো অস্ত্র নয়। এমনকি তিনি এমন অস্ত্র পূর্বে কখনও দেখেননি। ২০২৪ সালের ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ সভাপতি নেশা খোর সাগরের অনেকটা আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকলেও তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায়। দেশের নিয়মিত ঘটনাগুলো নিয়ে তাকে প্রায়ই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে দেখা যায়।
উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ সভাপতি সাগরের চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও ক্যাম্পাসের নির্মাণাধীন ভবনের রড চুরি ও চাঁদা চাওয়ায় তাকে সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে সে তার পদ ফিরে পায়।।

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট