1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

দুমকি উপজেলায়, বিশ্ব হাত ধোয়া দিবস পালন: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে র‌্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

দুমকি উপজেলায়, বিশ্ব হাত ধোয়া দিবস পালন:
‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে র‌্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা।।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস -২৫। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুজর মোঃ ইজাজুল হক।

তিনি বলেন, “পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের হাতই প্রায় সময় রোগজীবাণুর বাহক হয়ে ওঠে। তাই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা চাই আগামী প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠুক এবং হাত ধোয়ার নায়ক হয়ে জাতিকে নেতৃত্ব দিক।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোছাঃ নিপা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দিন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট