1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় অগ্নিকান্ড ॥ বিপুল পরিমাণ ক্ষতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় অগ্নিকান্ড ॥ বিপুল পরিমাণ ক্ষতি

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল ২৪সেপ্টেম্বর বুধবার দুপুর পৌনে ১২টায় কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পেষণকারী বিভাগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কারখানার বীজ পেষণকারী বিভাগের যন্ত্রপাতি ও কাচামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রশাসক বিগ্রেডিয়ার(অব.) আশরাফ আলী বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পেষণকারী বিভাগে আগুন লাগে। আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গণি বলেন, গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুনের সংবাদ পেয়ে মোট ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। কোন হতাহতের ঘটনা নেই৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট