1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

মিরপুর-১২/এ ব্লক বাড়ি মালিক সোসাইটিতে আওয়ামীলীগের দোসরদের দ্বারা বিতর্কিত কমিটি গঠনের চেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

মিরপুর-১২/এ ব্লক বাড়ি মালিক সোসাইটিতে আওয়ামীলীগের দোসরদের দ্বারা বিতর্কিত কমিটি গঠনের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি: পল্লবী থানাধীন মিরপুর-১২/এ ব্লক বাড়ি ও ফ্ল্যাট মালিক সোসাইটিতে পুনরায় বিতর্কিত একটি কমিটি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে যেসব ব্যক্তি আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ছিলেন, তাদের দ্বারা পরিচালিত কমিটিই দীর্ঘদিন সোসাইটির কার্যক্রম পরিচালনা করছিল।

অভিযোগ অনুযায়ী, সৈয়দ মাসুদ রেজা, নেওয়াজ সিকদার, তাওহীদুর রহমান, জাকির হোসেন ও এডভোকেট কামালসহ কয়েকজনের সমন্বয়ে গঠিত ওই কমিটিকে তৎকালীন ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন পৃষ্ঠপোষকতা করতেন।

বর্তমানে একই গোষ্ঠীর মাধ্যমে আবারও মিরপুর-১২/এ ব্লক বাড়ি মালিক সোসাইটির নতুন কমিটি গঠনের প্রচেষ্টা চলছে বলে স্থানীয়দের অভিযোগ। এরই ধারাবাহিকতায় আজ ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার রাত ৮টায় আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত সৈয়দ মাসুদ রেজার বাসভবনে এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।

বিশ্বস্ত সূত্র জানায়, উক্ত অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি, অর্থদাতা ও আওয়ামী লীগ-ঘনিষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া ভুল বুঝিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত করার চেষ্টা চলছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক জনাব আমিনুল হককে—যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উক্ত সভায় বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা সাধারণ বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়নি। বরং নির্দিষ্ট একটি গোষ্ঠীকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে একটি তথাকথিত “সিলেকশন কমিটি” গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
এলাকাবাসীর মধ্যে গুঞ্জন রয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের বসানোর চেষ্টা চলছে, যা মিরপুর-১২/এ ব্লকের সাধারণ বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট