মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান
ডেস্ক রিপোর্ট:
মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান , এই নিরলস ও পরিশ্রমী সমাজকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, সমাজকল্যাণমূলক প্রতিটি ভালো কাজে তিনি একা নন—তার পাশে ছায়ার মতো থাকেন তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষিকা রেখা ময়ী। আর্থিক সহযোগিতার পাশাপাশি সময়োপযোগী দিকনির্দেশনা ও নৈতিক পরামর্শ দিয়ে তিনি প্রতিনিয়ত এই মানবিক যাত্রাকে শক্তিশালী করে তুলছেন।
সমাজকর্মী আবু বকর রাহিল জানান, সমাজ পরিবর্তনের পথে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাঁর মতে, রেখা ময়ী ম্যাডামের মতো মানবিক, দায়িত্বশীল ও সহানুভূতিশীল মানুষরা যদি আরও এগিয়ে আসেন, তবে সমাজ পরিবর্তন হবে সহজ, দ্রুত এবং টেকসই। এমন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বই নতুন প্রজন্মকে মানবিকতার পথে এগিয়ে নিতে পারে—এই বিশ্বাসই তিনি দৃঢ়ভাবে পোষণ করেন।