1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

বিশ্ব নদী দিবস উপলক্ষে বুড়িগঙ্গায় পদযাত্রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বিশ্ব নদী দিবস উপলক্ষে বুড়িগঙ্গায় পদযাত্রা

প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন

নদীমাতৃক দেশ বাংলাদেশ আজ নদী বিপর্যয়ের মুখে। একসময় হিমালয় থেকে নেমে আসা অসংখ্য নদ-নদীর প্রবাহে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ গড়ে উঠেছিল। সেই নদীগুলো মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনীতির মূল ভরসা হলেও বর্তমানে আড়াই শতাধিক নদী বিলীন হয়ে গেছে, অনেক নদী অস্তিত্ব সংকটে।

এ প্রেক্ষাপটে বিশ্ব নদী দিবস-২০২৫ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর তীরে “নদীর জন্য পদযাত্রা” অনুষ্ঠিত হয়। পরিবেশ আন্দোলন মঞ্চ, আমরা দূর্বার, নদী যোদ্ধা বাংলাদেশ ও স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ পদযাত্রা নয়াগাঁও থেকে শুরু হয়ে খোলামোড়া ঘাটে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জি.এম রোস্তম খান, নদী যোদ্ধা বাংলাদেশের সভাপতি মোঃ শাজাহান ও সাধারণ সম্পাদক আবু আল বাশার, আমরা দূর্বার সভাপতি আব্দুস সালাম সময়, স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংগঠনের সভাপতি উম্মে সালমা, স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহর ও সভ্যতার বিকাশে নদীর অবদান অপরিসীম। অথচ আজ দেশের প্রায় সব নদী দখল ও দূষণের শিকার। বিশেষ করে ঢাকার চারপাশের নদী—শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গার অবস্থা ভয়াবহ। দূষণে নদীর পানি কালো, নীল বা লাল হয়ে গেছে, যা প্রাকৃতিক ভারসাম্য ও মানুষের জীবনে মারাত্মক হুমকি তৈরি করছে। ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষায় এখনই নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

পদযাত্রা থেকে ৭ দফা দাবি উপস্থাপন করা হয়:

১. সিএস রেকর্ড ও ভরা মৌসুমের প্রবাহকে ভিত্তি ধরে নদীর সীমানা নির্ধারণ।
২. সরকারি-বেসরকারি সকল দখলী স্থাপনা উচ্ছেদ বা পুনর্বাসনের মাধ্যমে নদীর জায়গা ফিরিয়ে দেওয়া।
৩. প্রত্যেক নদীর সঙ্গে সংযুক্ত খাল ও প্লাবনভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ।
৪. হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জাতীয় নদী রক্ষা কমিশনকে পুনর্গঠন করে নদী-বিল-হাওর-জলাশয়ের অভিভাবক হিসেবে দায়িত্ব প্রদান।
৫. নদী দখল-দূষণের সাথে জড়িতদের নির্বাচন অযোগ্য ঘোষণা।
৬. নদী দখল বা দূষণকারীদের রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়ার বিধান।
৭. নদী, খাল ও জলাশয় দূষণকারীদের উপযুক্ত জরিমানার আওতায় আনা।

বক্তারা জোর দিয়ে বলেন, নদী রক্ষা না করলে বাংলাদেশ ও ভবিষ্যৎ প্রজন্ম চরম সংকটে পড়বে। তাই এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট