1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

বিআরটিসি চট্টগ্রাম ডিপোতে কোটি টাকার রাজস্ব আত্মসাতের অভিযোগ : ম্যানেজার মো, কামরুজ্জামান ও প্রতিনিধিদের বিরুদ্ধে!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

বিআরটিসি চট্টগ্রাম ডিপোতে কোটি টাকার রাজস্ব আত্মসাতের অভিযোগ : ম্যানেজার মো, কামরুজ্জামান ও প্রতিনিধিদের বিরুদ্ধে!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
কাফকো, টিএসপি, ড্যাব ও ঘোড়াশাল থেকে উৎপাদিত এবং আমদানিকৃত সার দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিজস্ব ট্রাক। সরকারি মালামাল বহনের মাধ্যমে কৃষি ও সেবা খাতে অবদান রাখার পাশাপাশি রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংস্থাটি।

চট্টগ্রামের কাফকো, টিএসপি, ড্যাব ও নরসিংদীর ঘোড়াশাল থেকে সার নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাফার গুদামে পৌঁছে দেওয়ার পর ওই অঞ্চল থেকে চাল, ভুট্টা, আলুসহ কৃষিপণ্য বহন করে ঢাকা, ফেনী, চট্টগ্রামসহ আশপাশের জেলায় সরবরাহ করছে চট্টগ্রাম ডিপোর ট্রাক।

তবে অভিযোগ উঠেছে, বর্তমান ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোকে লোডবিহীন (খালি) দেখিয়ে বিপুল পরিমাণ রাজস্ব আত্মসাত করছেন। ডিপোর অসংখ্য চালকের সঙ্গে আলাপকালে জানা যায়, টাঙ্গাইলের করটিয়া,
এস & এস ফিলিংস স্টেশনের পাসেই অবস্থা করেন,
( দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি )
মোঃ জসিম, প্রতি দিন ১০–১৫টি লোড গাড়িকে খালি দেখান।

একইভাবে মেঘনা-দাউদকান্দির।
( মা ফিলিংস স্টেশনের পাসেই অবস্থা করেন), ( প্রতিনিধি মো. শফিকুল ইসলাম প্রতিদিন দক্ষিণবঙ্গ থেকে আসা ৮–১০টি লোড গাড়ি খালি দেখান।

চালকদের কাছ থেকে সংগৃহীত এই অর্থ অর্ধেক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় ম্যানেজার
মোঃ কামরুজ্জামানের কাছে এবং বাকি অর্ধেক ভাগ করে নেন প্রতিনিধি, মোঃ জসিম, মোঃ শফিকুল ইসলাম, ও ইয়ার্ড মাষ্টার মো. আনোয়ার।

ইয়ার্ড মাষ্টার মোঃ আনোয়ার
ও তার আপন ভাই মোঃ ইলিয়াস। দুই ভাই মিলে নিজস্ব ভাবে প্রতি দিন ২০ থেকে ৩০ টি লোড গাড়ি আনায় সেই টাকা দুই ভাই ভাক করে নেয়।

চালকদের দাবি, এভাবে প্রতিদিন লাখ লাখ টাকা রাজস্ব আত্মসাৎ করা হচ্ছে, যা মাসে কোটি টাকার বেশি এবং বছরে কয়েক শত কোটি টাকায় দাঁড়ায়। তারা আরও অভিযোগ করেন, এই অনিয়ম ঢাকতে ম্যানেজার তার পছন্দের লোকদের বিভিন্ন ডিপো থেকে বদলি করে এনে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এতে তার শালক , ভগ্নিপতি ও আত্মীয়স্বজনকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিবাদে নামলে চালকদের ওপর হামলা ও মারধরের অভিযোগও উঠেছে। অনেক চালক জানিয়েছেন, ডিউটির জন্য ঘুষ (মাসোয়ারা) না দিলে তাদের কাজ থেকে বিরত রাখা হয়।

(প্রমাণ সহো) অসংখ্য চালকদের কাছথেকে
আরো জানা গিয়েছে প্রতিটি লোড পয়েন্টে গাড়ি লোড হলে পতি গাড়ি থেকে ( ১০০০ থেকে ১৫০০, ২০০০ ৩০০০) টাকা নেন কাফকো প্রতিনিধি মোঃ রেদোয়ান , ড্যাপ ও টি এস পি, প্রতিনিধি মোঃ ইলিয়াস, ঘোড়াশাল প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম।

এ সকল বিষয়ের সত্যতা যাচাইয়ে জন্য মুঠোফোনে ম্যানেজার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যাদেরকে বদলী করে আনা হয়েছে তারা রাজস্ব বৃদ্ধিতে ভালো ভুমিকা রাখছে। তাছাড়া অনেকে সুবিধা চায়, সবাইকে তো সুবিধা দেওয়া সম্ভব হয় না। এদের কেউ কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে নেমেছে।
প্রতি লোড পয়েন্টের প্রতিনিধিরা প্রতি গাড়ি লোড করার জন্য, (১০০০ থেকে ২৫০০/৩০০০) টাকা নেয় ও গাড়িকে খালি দেখিয়ে রাজস্ব আত্মসাতের বিষয়ে জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে প্রতিবেদককে চট্রগ্রাম বেড়ানোর আমন্ত্রণ জানান।

তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট