1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

ফ্যাসিস্ট ও রাজাকার আলবদর থেকে সতর্ক থাকতে হবে — আনিসুর রহমান আনিস।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট ও রাজাকার আলবদর থেকে সতর্ক থাকতে হবে — আনিসুর রহমান আনিস।

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী প্রতিনিধি :

 

শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর উদ্যোগে অদ্য ২৬ সেপ্টেম্বর রাত ৮ টায় যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগর নেতা মো: কবির হোসেনের সভাপতিত্বে ও তারেক রহমানের সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এসকে টিভির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ সাইদ,কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মহিউদ্দিন আহমেদ,মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা এডভোকেট মো: দেলোয়ার হোসেন, ইন্জিনিয়ার মাহবুব হোসেন, মাসুদ রানা নান্নু,মো: জহিরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন,ফ্যাসিষ্ট, রাজাকার-আলবদররা জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।ধানের শীষ হচ্ছে জনগণের বিশ্বাস ও আস্হার প্রতীক। শহীদ জিয়াউর রহমানের রক্তে গড়া বিএনপিকে আরো গতিশীল ও শক্তিশালী করতে হবে।তিনি বলেন, শহীদ জিয়ার দলের মধ্যে কোন গ্রুপিং ও ভেদাভেদ থাকবে না। তিনি দল মত নির্বিশেষে সকলকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে এসকে টিভির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ সাইদ বলেন,বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এ দলে কোন গ্রুপিং থাকা চলবে না।ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।মাহফুজুর রহমান সবুজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন ক্যারেসমেটিক লিডার বা সম্মোহনী সম্পন্ন নেতা।জাতি তাঁর অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এর আগে আনিসুর রহমান আনিস ও সৈয়দ মুহাম্মদ সাইদের নেতৃত্বে যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় দুইটি বিশাল মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট