1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

দুমকি উপজেলায়, সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি।।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

দুমকি উপজেলায়, সাংবাদিককে ছাত্রদল নেতার হুমকি, থানায় জিডি।।

জাকির হোসেন হাওলাদার।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে হুমকি দিয়েছে উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার। এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সভাপতি সাংবাদিক মো. দেলোয়ার হোসেন দুমকি থানায় একটি সাধারণ

ডায়েরি (জিডি) করেছেন।ভুক্তভোগী সাংবাদিকের আবেদনে জানা যায়, রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরবয়েড়া এলাকায় জলিল সিকদারের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিক দেলোয়ার হোসেনের সঙ্গে দৈনিক আমারদেশ প্রতিনিধি মো. কামাল হোসেন এবং দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম ঘটনাস্থলে যান।এসময় বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ার তার সহযোগীদের নিয়ে আটক চোরকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। সাংবাদিকরা ঘটনাটি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।ঘটনার পর রাতেই সাংবাদিক দেলোয়ার হোসেন দুমকি থানায় গিয়ে গোলাম সরোয়ারের বিরুদ্ধে একটি জিডি করেন। স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট