1. live@www.ndcnewsbd.com : NDC NEWS BD : NDC NEWS BD
  2. info@www.ndcnewsbd.com : NDC NEWS BD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। মানবিকতার পথে অনুপ্রেরণার আলো—রেখা ময়ী ম্যাডামের অবদান অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান (সাময়িক বরখাস্ত)সার্টিফিকেট জালিয়াতি ও অবৈধ অর্থ সম্পদ অর্জনের ঘটনায় অভিযুক্ত। ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার  Abu Bakar Rahil Sets a Unique Example of Humanity

দুমকি উপজেলায়, পি আর সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল।।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

দুমকি উপজেলায়, পি আর সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল।।

জাকির হোসেন হাওলাদার।
দুমকি,(পটুয়াখালী) প্রতিনিধিঃ-

 

কেন্দ্র ঘোষিত পিআরসহ পাঁচ দফা দাবির সমর্থনে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জনতা কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির নাজমুল আহসান। উপজেলা শাখা আমির মাওলানা জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা। এ সময়ে বক্তারা বলেন, যারা ভোটে ৩৩% ৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিআর এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পিআর এর বিপক্ষে কথা বলে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুমকি উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ জামায়াতের সাংগঠনিক সক্রিয়তারই বহিঃপ্রকাশ, যা আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় দলটির উপস্থিতি জানান দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট